জরুরি তথ্য ও দিকনির্দেশনা

জ্বীন-যাদু বদনজরের প্রভাবের ব্যাপারে বিশ্বাস করতে সঙ্কোচ বোধ করা ঈমান ধ্বংসের কারণ, কেননা নবীজি নিজে কালোজাদুর শিকার হয়েছিলেন, কোরআনের শেষ দুইটি সূরা এজন্যই নাযিল করা হয়েছে এবং হাদিসে এসব বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। সুতরাং এসব বিষয়ে সঙ্কোচ নয়, বরং সতর্কতা, সঠিক জ্ঞান ও সু-চিকিৎসার সাথে আগানো।

কালোজাদুর শরীয়াহসম্মত ও শিরকমুক্ত চিকিৎসা হলো—রুকইয়া। রুকইয়া যিনি করান তাঁকে রাকী বলা হয়। রুকইয়াতে রোগীকে সামনে রেখে উচ্চ আওয়াজে দীর্ঘক্ষণ কোরআন তিলাওয়াত করা হয়, এতে রোগীর শরীরে থাকা জ্বীন/যাদুর/বদনজরের প্রভাব নষ্ট হয়। পরবর্তীতে নিজেকে সুরক্ষিত রাখার জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের সাথে সাথে রোগীকে নিয়মিত কিছু আমল দেওয়া হয়। রোগী নিয়মিত এসব আমল করতে থাকলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর এটাই শরীয়াহসম্মত পদ্ধতি। এ পদ্ধতিতে রোগীর নাম জানার প্রয়োজন নেই, চেহারা দেখারও প্রয়োজন নেই।

আর কুফুরী পদ্ধতিতে রোগীর নাম, তার মা-বাবার নাম, ঠিকানা, ব্যবহৃত কাপড়চোপড়—এগুলোর প্রয়োজন হয়। কেননা এগুলোর সাহায্যে জ্বীন চালান/যাদু করা হয়। এসব হলো কবিরাজি। এসব আপনার ঈমান ও স্বাস্থ্য উভয় ধ্বংস করে দিবে।

মনে রাখবেন, নবিজী কখনো জ্বীনদের সাহায্য নিয়ে কোনো কাজ করেন নি। কোনো যুদ্ধের সময়ও নয়। এমনকি যখন তাঁর উপর জাদু করা হয়েছিল তখনও না। তখন আল্লাহ্ তায়ালা সূরা ফালাক্ব ও নাস নাযিল করেন যার মাধ্যমে তিনি সুস্থতা লাভ করেন৷ জ্বীন-যাদু ও বদনজরের শিরকমুক্ত চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শিরকমুক্ত চিকিৎসা

RUQYAH SHARI'YAHরুকইয়াহ

জ্বীন-যাদু ও বদনজরের শিরকমুক্ত চিকিৎসা